,

বাংলাদেশ দল ঘোষণা, বিশ্রামে সালমা-রুমানা

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের ৩ ওয়ানডে ও সমান টি-টোয়েন্টির লক্ষ্যে শ্রীলংকা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে সালমা খাতুন, রুমানা আহমেদের মতো অভিজ্ঞদের। ডাক পেয়েছেন পেয়েছেন নতুন ও উদীয়মান ক্রিকেটাররা।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন সুলতানা খাতুন। এছাড়া ওয়ানডেতে প্রথমবার সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার স্বর্ণা আক্তার।

ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২৯ এপ্রিল, ২ ও ৪ মে। এর আগে ২৭ এপ্রিল শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে রয়েছে প্রস্তুতি ম্যাচ। আর ৯, ১১ ও ১২ মে হবে তিনটি টি-টোয়েন্টি। ৭ মে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে ২০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট