,

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ নিহত ৪

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে।

নিহতের স্বজনরা জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রেল লাইন দিয়ে হেঁটে যাকাতের কাপড় আনতে তারা সল্লা যাচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জিআরপি পুলিশের এএসআই ফজলুল হক বলেন, অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট