,

মধ্যরাতে বৃষ্টিতে ভিজল মৌলভীবাজার

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে টানা ১৫ দিনের তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি হলো। জেলার বিভিন্ন উপজেলায় ঝড়-বৃষ্টির খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টা থেকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় প্রথম বৃষ্টিপাত শুরু হয়। এতে স্বস্তি ফিরে জনমনে। তবে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও ঝড় রয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মধ্যরাত থেকে মৌলভীবাজার জেলা ও আশপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে।

শেরপুর এলাকার সংবাদকর্মী রিপন মিয়া ঢাকা পোস্টকে বলেন, এই কয়েক দিনে প্রচণ্ড গরমে অতিষ্ঠ ছিলাম। আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান জানান, সিলেটের বৃষ্টির পর আমরা আগে থেকেই বৃষ্টির আভাস দিয়েছিলাম। গত কয়েকদিন থেকে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি তাপমাত্রা ছিল। বৃষ্টি হলে তা কমে আসবে।

প্রসঙ্গত, সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের তিন বিভাগের দু-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। বিভাগগুলো ছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। এর মধ্যে সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হয়। এর একদিন পর মৌলভীবাজার বৃষ্টিপাত হলো।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট