,

৯৯৯-এ কলে ব্যর্থ পেঁয়াজ ও গাভি লুটের চেষ্টা

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে আওয়ামী লীগ নেতার পুকুর থেকে মাছ চুরির অভিযোগে এক পরিবারকে গ্রাম্য সালিশে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দেওয়ায় ওই পরিবারের ঘরে থাকা পেঁয়াজ ও গরু জোর করে নেওয়ার চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা নৃপেন্দ্রনাথ বিশ্বাস ও তার লোকজন। এ সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করায় ব্যর্থ হয়ে ফিরে যান তারা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল দক্ষিণ খালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ (২৩) বালিয়াকান্দি থানায় ৮ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী বলেন, বিভিন্ন সময় জঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য নৃপেন্দ্রনাথ বিশ্বাস তার বসতবাড়িতে গিয়ে কুপ্রস্তাব দেন। এমন আচরণের প্রতিবাদ করলে দেখে নেওয়ার হুমকি দেন তিনি। এরই জের ধরে কিছুদিন আগে তার স্বামীর নামে চেয়ারম্যানের পুকুর থেকে মাছ চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয়। ওই অপবাদের প্রেক্ষিতে তার লোকজন দিয়ে গত সোমবার রাত ১০টার সময় সালিশ বৈঠকের আয়োজন করে।

তিনি জানান, সালিশের বিষয়ে আগে থেকে জানানো ছাড়াই হঠাৎ করেই তার স্বামীকে হুমকি-ধামকি দিয়ে সালিশে উপস্থিত হতে বাধ্য করেন। সালিশে তার স্বামীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সম্পূর্ণ মনগড়াভাবে ২ লাখ টাকা জরিমানা ধরা হয়। এরপর মঙ্গলবারের মধ্যে টাকা পরিশোধ না করলে বাড়িঘরে থাকা মালামাল নিয়ে যাওয়ার কথা বলে। ওইদিনই রাত ১টার সময় সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস (৬০), সুভাষ মন্ডল (৪৫), শ্রীধাম সরকার (৪০), সুনীল মন্ডল (৪০), শ্যাম সরকার (৩০), সুবল সরকার (৪৫), কানাই সরকার (৫০), বাসুদেব সরকার (৩৫) বাড়িতে এসে দরজা খুলতে বলেন এবং ঘরের মধ্যে ঘোরাঘুরি করে চলে যান।

তিনি আরও বলেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বসতবাড়িতে প্রবেশ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই বস্তায় পেঁয়াজ ভরতে থাকেন। এ সময় তারা নিষেধ করলে হত্যার হুমকি দিয়ে ৫০ মণ পেঁয়াজ, ৭০ হাজার টাকা মূল্যের একটি গাভিসহ ২ লাখ টাকার বেশি সম্পদের ক্ষতিসাধন করেন। পরে ৯৯৯-এ ফোন করলে তারা বিষয়টি টের পেয়ে লুটপাট না করেই ঘটনাস্থল থেকে চলে যান।

অভিযোগের বিষয়ে নৃপেন্দ্রনাথ বিশ্বাস বলেন, অভিযোগকারী গৃহবধূর স্বামী একজন মাদকসেবী ও ব্যবসায়ী। এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের দিয়ে মাদক বেচাকেনা ও সেবন করান। ইতোপূর্বে প্রশাসনের কাছে মাদকসহ ধরা পড়ে জেল খেটেছে। গ্রামবাসী তাকে ভালো না হওয়া পর্যন্ত এলাকা ছাড়ার নির্দেশ দেন ও অমান্য করলে ১ লাখ টাকা জরিমানা করেন।

তিনি বলেন, ‘পরে ওই ব্যক্তি আমার একটি লিজ দেওয়া পুকুর থেকে মাছ চুরি করে বিক্রি করেন। বিষয়টি লিজ নেওয়া পক্ষের জিজ্ঞাসাবাদে মাছ চুরির কথা স্বীকার করেছেন। পরে গ্রামবাসী শালিসে তাকে ১ লাখ টাকা ও আগের ১ লাখ টাকাসহ মোট ২ লাখ টাকা জরিমানা করে। আজ সকালে দেওয়ার কথা ছিল, সে কারণে লোকজন ওই বাড়িতে যায়।’

জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু বলেন, ‘এ বিষয়টি কেউ আমাকে জানায়নি। তবে থানা-পুলিশ জানানোয় বিষয়টির খোঁজ নিচ্ছি।’

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে ফোর্স পাঠানো হয়। পরে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট