,

নতুন পরিচয়ে অভিনেত্রী হিমি

news-image

বিনোদন প্রতিবেদক : জান্নাতুল সুমাইয়া হিমি। এই প্রজন্মের একজন জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের সুনিপুণ কৌশল ও দক্ষতায় ভক্তদের হৃদয়ে নিজের অবস্থানকে পোক্ত করেছেন অনেক আগেই। কিন্তু অভিনয়ের প্রতিভার পাশাপাশি হিমির যে আরও একটি প্রতিভা আছে সেটা হয়তো জানেন না অনেকেই। হিমি যেমন অভিনয়ে পারদর্শী তেমনি গানেও আছে হিমির অবাধ দখল। ছোটবেলা থেকেই গান শিখেছেন হিমি। এবার তার কন্ঠে গানও শুনতে পাবেন ভক্তরা।

এবারের ঈদুল ফিতরের চাঁদ রাতে ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মাহিন আওলাদের পরিচালনায় হিমি এবং নিলয় অভিনীত নাটক ‘পরান পাখি’। সেই নাটকেরই বিশেষ একটি গানে কন্ঠ দিয়েছেন হিমি। তার সহশিল্পী আভরাল সাহির। ‘পরান পাখি’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আভরাল সাহির।

প্রথমবার গান গাওয়া নিয়ে উচ্ছ্বসিত হিমি জানালেন, ‘ছোটবেলা থেকে গান শিখলেও কখনো মূলধারায় গান গাওয়া হয়ে ওঠেনি। অভিনয়ের দিকেই মনোযোগ ছিলো বেশি। তবে এবার পারিচালক মাহিন আওলাদ ভাই এমনভাবে অনুরোধ করলেন যে গান গাইতেই হলো। গানটির কথা, সুর ও সঙ্গীত অসাধারণ হয়েছে। আমি আশা করছি সবার ভালো লাগবে গানটি।’

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে ঈদের দিন। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপ-এ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট