,

ঈদে বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

news-image

অনলাইন ডেস্ক : টানা ১৪ দিন দাবদাহের পর দেশে বৃষ্টি শুরু হয়েছে। গতকাল সোমবার রাতে সিলেটের কোম্পানীগঞ্জে বৃষ্টি হয়। এতে স্বস্তি ফিরেছে ওই এলাকায়। তবে তামপাত্রা না কমায় কমেনি গরম।

সারা দেশে ৪ এপ্রিল থেকে শুরু হওয়া তাপপ্রবাহ আজ মঙ্গলবারসহ দুই দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দু-একটি জায়গায় বৃষ্টিরও আভাস দিচ্ছে তারা।

এদিকে ঈদের দিন এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ২৩ ও ২৪ এপ্রিল বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদ পরবর্তী সময়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

তবে বর্তমান তাপমাত্রার প্রভাব ঈদের সময়েও থাকবে। তবে ঈদের সময় তাপমাত্রা এত বেশি থাকবে না, অনেকটাই কমে যাবে বলে জানিয়েছেন তিনি।

আজ সকালে ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সিলেটের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যান্য অংশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

দেশের আকাশে শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা না গেছে রোজা ৩০টি পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ হবে রবিবার (২৩ এপ্রিল)। আর শুক্রবার চাঁদ দেখা গেলে ঈদ ২২ এপ্রিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট