,

ভারতীয় স্পিনারের তোপে মাশরাফিদের বড় হার

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের ১১তম রাউন্ডের খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে মাশরাফি বিন মোর্তুজার দল লিজেন্ডস অব রূপগঞ্জ।

সাভারের বিকেএসপি তিন নাম্বার মাঠে প্রথমে ব্যাট করে ভারতীয় স্পিনার পারভেজ রসুলের বোলিং তোপে পড়ে ১৬২ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান আসে ইরফান শুক্কুরের ব্যাট থেকে। অধিনায়ক মাশরাফি ৩১ বলে ১০ রান করে আউট হন। ৯ ওভার ১ বলে মাত্র ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন পারভেজ। ২ উইকেট শিকার করেন শফিকুল ইসলাম।

জবাব দিতে নেমে ওপেনিংয়েই ১৪১ রানের জুটি গড়েন সাইফ হাসান ও রবিউল ইসলাম। ১৪১ রানে রবিউল (৫৮) ও ১৫৩ রানে ফেরেন সাইফ (৭৮)। বাকি পথটুকু নিজেদের বিপদমুক্ত রেখেই পাড়ি দেন ফজলে মাহমুদ ও তাওহীদ হৃদয়। এদিন মাত্র ৩ ওভার বল করেন মাশরাফি। ১৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট