,

বিএনপি চায় পকেট উন্নয়ন: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন জমাতে বিএনপি আগুন জ্বালানোর কৌশল বেছে নিল কিনা সেটা এখন বড় প্রশ্ন। এই রহস্য অবশ্যই উদঘাটন করা হবে।

আজ রোববার বিকেলে মিরপুরের কাফরুলে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে এখন থেকে সতর্ক অবস্থানে থাকতে হবে। আগুন নিয়ে খেললে তার সমুচিত জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, ইফতার করার আগে রোজা মুখে মির্জা ফখরুল কিভাবে এতো মিথ্যা বলে। প্যাথলজিক্যাল লায়ার হচ্ছে ফখরুল। তার মুখ দিয়ে মিথ্যা ছাড়া কিছু শুনবেন না। ইফতারের আগে মিথ্যা কথা বলে আবার রোজা রাখে। বিএনপি হচ্ছে ওই ধরনের ধর্মানুরাগী। এখন তারা বৈঠক শুরু করেছে বিদেশিদের সঙ্গে, আমেরিকার সঙ্গে।

তিনি আরও বলেন, ‘আমেরিকা নাকি উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন নিয়ে। আমেরিকা আমাদেরও আমন্ত্রণ জানিয়েছে। আমরা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণ গ্রহণ করেছি। বৈঠকে পিটার হাস একবারও উদ্বেগের কথা বলেননি। তত্বাবধায়ক নিয়ে তাদের মাথাব্যথা নেই। মাথাব্যথা বিএনপি এবং সমমনা দলগুলোর।’

তিনি আরও বলেন, মির্জা ফখরুল প্রতিদিন বাকশাল বাকশাল করেন। বাকশালের বিরুদ্ধে কথা বলে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান কেন বাকশালে যোগ দিয়েছিল। বাকশালের বিরুদ্ধে কথা বলার আগে এর উত্তর দিবেন। ’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মানুষকে ভালোবাসে না। বিএনপি চায় ক্ষমতা। শেখ হাসিনা চায় মানুষের ভাগ্যোন্নয়ন। বিএনপি চায় তাদের পকেটের উন্নয়ন। দুর্নীতি করে টাকা কামাবে, বিদেশে টাকা পাচার করবে। বাংলা ভাই তৈরি করবে। সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাবে। আমরা জীবিত থাকতে সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তিকে ক্ষমতায় আসতে দেব না।’

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমানসহ স্বেচ্ছাসেবক লীগের নেতারা।

পরে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না