,

নিউমার্কেট খুলেছে, যান চলাচল স্বাভাবিক

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর নিউমার্কেট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। সেই সঙ্গে খুলে দেওয়া হয়েছে মূল নিউমার্কেট। তবে এখনো বন্ধ রয়েছে চন্দ্রিমা সুপার মার্কেট, ক্ষতিগ্রস্ত নিউ সুপারের আশেপাশের মার্কেটগুলো।

আজ রোববার সকাল সাড়ে ১০টার পর থেকে এ এলাকায় যান চলাচল শুরু হয়েছে। ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ ছিল।

এদিকে গাউছিয়া মার্কেট, নূরজাহান মার্কেট, গ্লোব শপিংমল মার্কেটগুলো সকাল থেকে খুলতে দেখা গেছে। এ ছাড়া পূর্ব দিকে ফুটপাতেও সারি সারি চৌকি বসিয়ে ব্যবসা শুরু করছেন হকাররা।

যান চলাচলের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ট্রাফিক জয়নুল আবেদীন।

তিনি বলেন, ‘শনিবার ভোরে ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়। রোববার সকাল সাড়ে ১০টা থেকে এ এলাকায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট এলাকার মিরপুর সড়ক উন্মুক্ত রয়েছে। সড়কটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে।

এর আগে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনার পর ইডেন গেট থেকে সায়েন্স ক্লাব মোড় পর্যন্ত রাস্তা বন্ধ রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় আজিমপুর থেকে ছেড়ে আসা গাড়ি কাটাবন মোড় হয়ে সাইন্স ক্লাবের পাশ দিয়ে বের হয়।

এদিকে ২৭ ঘণ্টার বেশি সময় পর সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না