,

দুবাইয়ে আবাসিক ভবনে আগুন, নিহত ১৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও নয়জন। খবর খালিজ টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের আল রাস এলাকায় ওই ভবনে ১২ ঘণ্টা ধরে দাউ দাউ করে জ্বলে। নিরাপত্তার কারণে ওই ভবন সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ।

এক বাসিন্দা বলেছেন, ওই ভবন থেকে উদ্ধার হওয়ার পর থেকে আমরা রাস্তায় আছি।

খালিজ টাইমসের একটি দল মধ্যরাতেই ওই ভবনে যায়, দেখে বাসিন্দারা রাস্তায় অপেক্ষা করছেন। দুবাইয়ের সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে ওই ভবনে গতকাল শনিবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই ভবনের পাশের বাসিন্দারা জানান, তারা চতুর্থ তলায় আগুনের কুণ্ডলী দেখতে পান। আমরা প্রথমে আগুন দেখতে পাই এরপর কয়েক মিনিটের মধ্যে বিকট শব্দ শুনি।

সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, ভবনটির চতুর্থ তলায় আগুন লেগেছিল। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট