,

মেসির রেকর্ড গোলে শীর্ষস্থান মজবুত পিএসজির

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির রেকর্ড গোলের সুবাদে লিগ ওয়ানে লঁসকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিল পিএসজি। ফলে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে থাকা শিরোপা প্রত্যাশি লঁসকে ৯ পয়েন্ট পিছিয়ে দিল ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা।

শনিবার রাতে ঘরের মাঠে পার্ক দেস প্রিন্সেসে খেলতে নামে পিএসজি। তবে ম্যাচের শুরুতে লঁস ১০ জনের দলে পরিণত হওয়ায় সুযোগ ভালোভাবে কাজে লাগায় পিএসজি। কিলিয়ান এমবাপে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ভিতিনিয়া ও লিওনেল মেসি। সফরকারীদের একমাত্র গোলটি করেন শেমেসোয়াফ ফ্রাঙ্কোভস্কি।

গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে বসেছেন মেসি। বর্তমানে দুজনেরই গোল সংখ্যা ৪৯৫টি করে। তবে রোনালদো ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে গত জানুয়ারিতে সৌদি আরবে পাড়ি জমান, তাই তাকে ছাড়িয়ে যাওয়া মেসির জন্য এখন স্রেফ সময়ের ব্যাপার।

লিগে ৩১ ম্যাচে ২৩ জয় ও ৩ ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লঁস।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট