,

নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিভেছে: ফায়ার সার্ভিস

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুন আজ রোববার সকাল ৯টায় সম্পূর্ণ নির্বাপিত হয়েছে। ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়্যার হাউজ ইনস্পেক্টর মো. আল মাসুদ সকাল সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘গতকাল (শনিবার) সকালেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তারপর থেকেই পুড়ে যাওয়া দোকানগুলো থেকে ধোঁয়া উঠছিল। আজ সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে।’

আল মাসুদ আরও বলেন, ‘আমরা পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি। এখন আর আগুনের কোনো আলামত নেই। আমরা সম্পূর্ণ নির্বাপণ করেছি।’

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করেন র‌্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট