,

পরান পাখি হলেন নিলয়-হিমি

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের নাটকের দর্শকদের কাছে নিলয়-হিমি জুটি এক পরিচিত নাম। এবার তাদের নতুন নাটক আসছে ধ্রুব টিভিতে। নাটকের নাম ‘পরান পাখি’। স্যাড রোমান্টিক গল্পের এই নাটকের গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন নন্দিত নির্মাতা মাহিন আওলাদ।

এর আগে, একাধিক মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন নির্মাণ করে প্রশংসিত মাহিন আওলাদের নাটক নির্মাণ এবারই প্রথম। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। নিলয়-হিমি ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু, মাসুম বাশার, আনোয়ার হোসেন, রাসেল পারভেজ, নূর এ কাঞ্চনসহ আরও অনেকে।

পরান পাখি’ নিয়ে নিলয় বলেন, ‘দীর্ঘদিন পর সিরিয়াস একটি গল্পে কাজ করলাম। নাটকে দর্শক আমাকে ভিন্নভাবে পাবে। গতানুগতিকতার বাইরে গিয়ে এই কাজটি করেছি। নাটকটি দর্শকদের হৃদয় ছুয়ে যাবে আমার বিশ্বাস।’

অনেক দিন পর ব্যতিক্রম একটি গল্পে কাজ করতে পরে উচ্ছ্বসিত হিমি। তিনি জানালেন, ‘মাহিন ভাইয়ের সঙ্গে আমি এর আগেও একাধিক কাজ করেছি। তবে এই কাজটি একেবারেই আলাদা। নতুন করে হিমিকে পাবে দর্শক।’

নাটকটি নিয়ে নির্মাতা মাহিন আওলাদ বলেন, ‘নাটক নির্মাণে প্রথম হলেও আমি আসলে দীর্ঘদিন নাটক নিয়ে গবেষণা করেছি। দর্শকদের চাহিদার কথা চিন্তা করেই গল্প, লোকেশন এবং পাত্র-পাত্রী নির্বাচন করেছি। হাসি-কান্না, প্রেম-বিরহের মিশেলে নির্মাণ করতে চেষ্টা করেছি “পরান পাখি”। গল্পের ভিন্নতার পাশাপাশি নিলয়-হিমিকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন, সেই সঙ্গে অনেকটা সিনেমাটিক ভাবে নির্মাণ করতে চেষ্টা করেছি এটি।’

ধ্রুব এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায় নির্মিত ‘পরান পাখি’ নাটকটি ঈদের আগের দিন ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

 

এ জাতীয় আরও খবর

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট