,

আগুনের ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত কি না, খতিয়ে দেখা হবে: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র নাকি নাশকতা, তা খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর কথাও বলেন তিনি।

আজ শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার শুরুতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেলা ১১টার দিকে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কি না তা তদন্ত করে দেখার কথা জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কি না তা খতিয়ে দেখতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে। সকলের নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচছা জানান ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের অন্য নেতৃবৃন্দ
আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না। কোনো প্রকার বাধা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত যেভাবে, জানা গেল

সভায় বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্য নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট