,

মায়ের নামে সম্পত্তি রেখে স্ত্রীকে যেভাবে ‘বোকা’ বানালেন হাকিমি

news-image

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে বেশ দৌঁড়ঝাপের মধ্যে আছেন মরক্কো ও পিএসজির ফুটবলার আশরাফ হাকিমি। ২৪ বছর বয়সী এক নারী তার বিরুদ্ধে এনেছেন ধর্ষণের অভিযোগ। এর পরই তালাক চেয়েছেন হাকিমির স্ত্রী হিবা আবুক।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, তালাকের সঙ্গে হাকিমির সম্পত্তির অর্ধেকও দাবি করেছে হিবা। তবে সেই দাবি সামনে আনতেই বেরিয়ে এসেছে অন্যরকম এক কাহিনী। যাতে অনেকটা বোকা বনেই যেতে হয়েছে হিবাকে।

প্রতিবেদন অনুযায়ী, হাকিমির কাছে তার সম্পত্তির সামান্য পরিমাণই আছে। বেশিরভাগ সম্পত্তি তার মায়ের নামে। বিগত কয়েক বছর ধরে নিজের বেতনও হাকিমির মায়ের অ্যাকাউন্টে যাচ্ছে।

হাকিমি আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ বেতনধারী। তার মোট সম্পদের পরিমাণ ২৪ মিলিয়ন ডলার। পিএসজি থেকেই প্রতি মাসে ১ মিলিয়ন ডলার পেয়ে থাকেন এই খেলোয়াড়। তবে এই বেতনের মাত্র ২০ শতাংশ তার নিজের অ্যাকাউন্টে ঢোকে। বাকি টাকা তার মায়ের অ্যাকাউন্টে চলে যায়। অর্থাৎ তার সম্পত্তির ৮০ শতাংশের নিয়ন্ত্রণ মায়ের হাতে।

এদিকে, বিচ্ছেদের পর স্বামী হাকিমির কাছ থেকে সাড়ে ৮ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারতেন হিবা। কিন্তু হাকিমির বেশিরভাগ সম্পত্তি মায়ের নামে হওয়ায় ১২ বছরের বড় হিবার কপালে এখন চিন্তার ভাঁজ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট