,

ঈদযাত্রাকে ঘিরে বিশেষ পরিকল্পনা পুলিশের : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে প্রয়োজনে রেলওয়েকে পুলিশ সহায়তা করবে। এ তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইজিপি বলেন, ট্রেনের ছাদে উঠে যাত্রীদের ভ্রমণের বিষয়ে বিরত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা করা হবে।

তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থা থাকবে। আইজিপি বলেন, আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে করে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করি।

ঈদযাত্রার জন্য প্রতিবছর পুলিশ যে ব্যবস্থা করে থাকে এবারও তা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যখন সারাদেশে অনেক প্রতিবন্ধকতা ছিল, যখন পদ্মা সেতু ছিল না, চন্দ্রার মোড়ে যখন একটি মাত্র রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো, তখন পুলিশ সদস্যরা রাত-দিন পরিশ্রম করে ঈদযাত্রা নির্বিঘ্ন করতেন। বর্তমান সরকারের বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রমের ফলে ঈদযাত্রার যানজট থেকে স্বস্তি মিলেছে। এখন আর কাউকে কষ্ট করতে হবে না।

পুলিশপ্রধান আরও বলেন, ঈদের আগে একদিন যে ছুটি ঘোষণা করেছে সরকার, এতে করে এবার ঈদযাত্রার চাপটা কিছুটা হলেও কমবে।

ট্রেনের ছাদে ভ্রমণের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমাদের রেলওয়ে পুলিশ রয়েছে। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা যে সাপোর্ট চাইবে আমরা সেই সাপোর্ট দেবো। আমাদের ফোর্স মোতায়েন থাকবে, প্রয়োজন হলে ঈদে আরও ফোর্সের ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট