,

দেশের মানুষ ভুল করে না : পররাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ১৪ বছরে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে। আর সেজন্যই জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে। কারণ এ দেশের মানুষ অনেক সেয়ানা। তারা সব বুঝে, তারা ভুল করে না।

আজ শুক্রবার সকালে সিলেট জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সব দায়িত্ব তাদের। সরকার শুধু তাদের সহযোগিতা করবে। তবে নির্বাচন কমিশনের একার পক্ষে সব সম্ভব না। নির্বাচন কমিশনকে সব রাজনৈতিক দল, সমর্থক ও ভোটারদের সহযোগিতা করতে হবে। সবাই আন্তরিক হলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের এখনো ৯ মাস বাকি। নির্বাচন নিয়ে তাড়াহুড়ার কিছু নেই। সরকার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আন্তরিক।’

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘নতুন বছরের প্রত্যাশা হচ্ছে, সবার মধ্যে সহিষ্ণুতা, সম্প্রীতি ও সম্মানবোধ জাগ্রত হোক। ধর্ম-বর্ণ গোষ্ঠীর সংমিশ্রণে দেশটা হবে একটি স্বতন্ত্র অসাম্প্রদায়িক অর্থনীতির উন্নত বাংলাদেশ।’

নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা করেছে সরকার। বিএনপির সময়ে ভুয়া ভোটার ছিল ১ কোটি ২৩ লাখ। এই ভুয়া ভোট যাতে না হয় জন্য এখন ফটো আইডি বায়োমেট্রিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে অভিযোগ হতো ব্যালট বাক্স ভরে দেওয়ার, এজন্য এখন স্বচ্ছ ব্যালট বাক্স আনা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট