,

সুরিটোলার আগুন নিয়ন্ত্রণে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নবাবপুরে সুরিটোলায় টিনশেড গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন আশেপাশের কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

আইয়ুব ভবনে টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করে বলে জানায় আইএসপিআর। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১১টা ২২ মিনিটের দিকে আইএসপিআরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে।

উৎসুক জনতার ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল বাহিনীকে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট