,

ঈদে সিয়াম-পূজার চমক

news-image

বিনোদন প্রতিবেদক : নানা চমক দিয়ে সাজানো হয় ঈদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। এবার মূল চমক থাকছে উপস্থাপনায়। কারণ এই ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় তারকাদের। উপস্থাপনার পাশাপাশি থাকছে তাদের পরিবেশনায়ও।

রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ এই আয়োজনে প্রথমবারের মতো অংশ নিয়েছেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ ও নায়িকা পূজা চেরি। তারা যৌথভাবে উপস্থাপনার পাশাপাশি নৃত্য পরিবেশন করবেন। এছাড়া সাজু খাদেম ও তারিন, শামীম আরা নিপা ও জুয়েল আইচকেও উপস্থাপনা করতে দেখা যাবে। সেই সঙ্গে নিজ নিজ নাচ, গান, অভিনয়েও থাকছেন তারা।

অনুষ্ঠানে হারানো দিনের গানে নৃত্য পরিবেশন করবেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এছাড়াও থাকছে ব্যান্ড ‘জলের গান’র পরিবেশনা, মমতাজের একক গান, শিবলী মোহাম্মদ-শামীম আরা নিপার তত্ত্বাবধানে ৪০ জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে নৃত্য, মাদারীপুরের তরুণদের নির্মিত তামিল সিনেমার ফাইটিং দৃশ্যের আদলে একটি পরিবেশনা, মেট্রোরেল নিয়ে একটি নাটিকা ও মীরাক্কেলের শাওনের কৌতুক।

সাদিকুল ইসলাম নিয়োগীর প্রযোজনায় ‘আনন্দ মেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট