,

রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ করতে হবে : ধর্মপ্রতিমন্ত্রী

news-image

গাজীপুর প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন,দেশ যাখনই এগিয়ে যায় তখনই এক শ্রেণির মানুষ ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেন। রাজনীতিতে ধর্ম ব্যবহার বন্ধ করতে হবে। এজন্য আমাদের ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। এদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ’ -এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান। সংলাপে স্বাগত বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবদুল্লাহ আল শাহীন।

তিনি আরও বলেন, সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হতে হবে। মোবাইলে স্ট্যাটাস দেওয়ার সময় অবশ্যই সবাইকে সজাগ থাকতে হবে। এমন কোনো স্ট্যাটাস দেওয়া যাবে না যাতে সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোনো ধরনের আঘাত আসে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ বারী, গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ইসমাইল হোসেন মিয়া, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোরশেদ খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, ভাওয়াল মির্জাপুর কলেজের সহকারি অধ্যাপক মো. আবুল হোসেন, গাজীপুর জেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী, গাজীপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মো. আকতার হোসেন প্রমুখ।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, আজকে উন্নয়নশীল দেশে বাংলাদেশ পা ফেলেছে। ২০৪১ সালে এটা উন্নয়নশীল দেশের সঙ্গে শামিল হবে। এ সম্বন্ধে কিন্তু অনেকের ধারণা অষ্পষ্ট। অনেকে মনে করেন কি করে এটা সম্ভব যে আমেরিকার মতো এ দেশ হবে, রাশিয়ার মতো এ দেশ হবে, সুইজারল্যান্ডের মতো এ দেশ হবে। আসলেই এটা সম্ভব। আমাদের ১০টি মেগা প্রকল্প আছে। আজকে এক পদ্মা সেতু থেকে আমাদের প্রতিদিন আয় ৩শ’ কোটি টাকার উপরে। এতে বছরে যে অংক দাঁড়ায়, একসময় আমাদের দেশের বাজেটও এতো টাকা ছিল না। এবার চালু হয়েছে মেট্রোরেল। এখানকার আয় থেকে আমাদের জিডিপির ২ ভাগ বেড়ে যাবে। ঠিক তেমনি চট্টগ্রামের কর্ণফুলি টানেলটি যখন চালু হবে। তখন চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে দূরত্ব কমে যাবে প্রায় অর্ধেক। এতে তেলের খরচ, জ্বালানি খরচ অর্ধেক কমে যাবে। সময়ও লাগবে অর্ধেক। বাকি অর্ধেক সময় মানুষ অন্যকাজে লাগাতে পারবে।

মন্ত্রী বলেন, অনেকে নিজেদের সংখ্যালঘু ভাবেন। এ শব্দটা মুছে ফেলতে হবে। কারণ বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আমরা সবাই বাংলাদেশি এবং আমরা বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না