,

নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে হবে না শোভাযাত্রা

news-image

অনলাইন ডেস্ক : বাংলা নববর্ষে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যালি (শোভাযাত্রা) করার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপনের নতুন নির্দেশনা আজ বৃহস্পতিবার জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

পৃথক নির্দেশনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে বাংলা নববর্ষ উদযাপন করতে বলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। মাদ্রাসাগুলোতে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে। পহেলা বৈশাখের একদিন আগে আজ বৃহস্পতিবার শিক্ষা প্রশাসনের তরফ হতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এমন নির্দেশনা এলো।

মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। অনুষ্ঠানে পবিত্র রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে।

গত ১১ এপ্রিল মাউশি থেকে জারি করা এক আদেশে পহেলা বৈশাখে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালির আয়োজন ও মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার নির্দেশ দিয়েছিল অধিদপ্তর। সে আদেশটি আজ বৃহস্পতিবার বাতিল করা হয়েছে।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা করার প্রশ্নে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শোভাযাত্রার পরিবর্তে এখন জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলা নববর্ষ পালনের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে কাল

আজ মাদ্রাসা অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এ নতুন নির্দেশনায় বলা হয়, মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন ও কোরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। আদেশটি সব বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ৩ এপ্রিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সব মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রা পালনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট