,

ফের অসুস্থ রুহুল কবির রিজভী, মুক্তি দাবি স্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার পথে ফের অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কারাবন্দী অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দুপুরে পুরনো ঢাকার সিএমএম আদালত থেকে তাকে প্রিজন ভ্যানে করে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথেই অসুস্থ হন বলে গণমাধ্যমকে জানান রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম। এই অবস্থায় ঈদের আগে শুধু নয়, যত দ্রুত সম্ভব রুহুল কবির রিজভীকে মুক্তি দিয়ে উন্নত হাসপাতালে চিকিৎসার সুযোগ করার দাবি জানান তিনি।

রিজভীর স্ত্রী বলেন, সকাল সোয়া ৯টার দিকে রুহুল কবির রিজভীকে প্রিজন ভ্যানে করে কেরাণীগঞ্জের কারাগার থেকে পুরান ঢাকার সিএমএম কোর্টে আনা হয়। আদালতের কার্যক্রম শেষ করে আবার দুপুর পৌনে ১২ টার দিকে একইভাবে তাকে বহনকারী প্রিজন ভ্যান কারাগারের উদ্দেশ্যে রওনা দেয়। মূলত দুপুর বারোটায় তো প্রচণ্ড রোদ। এমনতিইে রিজভী একজন বয়স্ক ও অসুস্থ ব্যক্তি তার ওপর প্রচণ্ড রোদের সময় প্রিজন ভ্যানে করে তাকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার কারণে আরও বেশি অসুস্থ হয়ে যায়। শুনেছি পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন রিজভী। এমনতিইে তাকে আদালতে খুবই কাহিল দেখাচ্ছিল বলে তিনি বলেন।

তিনি আরও বলেন, রিজভীর অসুস্থতার খবর শোনার পর কারাগারে চিকিৎসককে কয়েকবার ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। সেদিন রুহুল কবির রিজভীকেও আটক করে কারাগারে নেওয়া হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি কারাগারে যাওয়ার আগে দলের বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সাথে নিয়মিত কথা বলতেন। বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ও হামলা-মামলা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করতেন রিজভী।

আশির দশকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। তখন দেশে ও পরে বিদেশে তার পেটে অস্ত্রোপচার হয়। এরপর মাঝেমধ্যে তার পেটে সমস্যা হতো। সেই থেকে প্রায় ৩০ বছর ধরে রিজভী হাতের স্পর্শে খাবার খান না। খোলা পানি খেতে পারেন না। চিকিৎসকের পরামর্শে বোতলজাত পানি পান করতে হয় ছাত্রদলের সাবেক সভাপতি রিজভীকে। অনতিবিলম্বে রুহুল কবির রিজভীকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত ও সুচিকিৎসার দাবি জানান তার স্ত্রী আরজুমান আরা।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী