,

জেমসের ভক্তদের জন্য সুখবর

news-image

শিমুল আহমেদ
গেল রোজার ঈদ ভক্তদের সুখবর দেন নগর বাউল’খ্যাত ব্যান্ড তারকা জেমস। প্রায় এক যুগ পর প্রকাশ করেন নতুন গান ‘আই লাভ ইউ’। গানটি প্রকাশের পরই জেমস ভক্তের মাঝে বাঁধভাঙ্গা উল্লাস লক্ষ্য করা যায়। আর মুহূর্তের মধ্যেই তাদের মন জয় করে নেয় ‘আই লাভ ইউ’। জেমস ভক্তের অপেক্ষায় ছিল আবার কবে আসবে প্রিয় শিল্পীর নতুন গান।

অবশেষে অপেক্ষার পালা শেষ হলো এই ঈদে প্রকাশ হবে জেমস এর নতুন গান। এবারও প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটালের ব্যানারে আসছে গানটি। গানের কথা যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু। সুর-সংগীত জেমস।

নগর বাউল’খ্যাত এই ব্যান্ড তারকা বলেন, ‘ভক্তদের কথা দিয়েছিলাম এখন থেকে উৎসবে তাদের নতুন গান উপহার দেব। সে কথা রাখতে নতুন গান বাধলাম। আশা করি এই গানটি সবার ভালো লাগবে।’

আগামী ১৭ তারিখ আনুষ্ঠানিকভাবে গানের শিরোনাম ও সব বিষয় নিয়ে কথা বলবেন জেমস।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট