,

গুলিস্তান পাতাল মার্কেট অতিঝুঁকিপূর্ণ ঘোষণা ফায়ার সার্ভিসের

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস জানিয়েছে গুলিস্তান পাতাল মার্কেট অতি অগ্নিঝুঁকিপূর্ণ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১ এর জোন প্রধান মো. বজলুর রশিদ জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে অগ্নিঝুঁকি অ্যাসেসমেন্টের উদ্দেশে গুলিস্তানের পাতাল মার্কেট পরিদর্শন করে ফায়ার সার্ভিসের একটি টিম।

গুলিস্তান পাতাল মার্কেটে পানির কোনো উৎস নেই। আগুন লাগলে সেখানে পানি পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। যেখানে ফায়ার অ্যালার্ম সিস্টেম (ডিটেক্টর) নেই। সেখানে ফায়ার এক্সটিংগুইশার (নির্বাপক) পাওয়া গেলেও কোনোটি মেয়াদোত্তীর্ণ, কোনোটি অকার্যকর। সেখানে ভেন্টিলেশন ব্যবস্থা একেবারে অকার্যকর। সিঁড়ি ছোট ও সরু। সেখানেও বসেছে দোকান। শুধু তাই নয়, দুই বছর আগে একই মার্কেট পরিদর্শন শেষে একই ধরনের প্রতিবেদন দাখিল করেছিল ফায়ার সার্ভিস। কিন্তু সেই প্রতিবেদন দাখিল করলেও আমলে নেওয়া হয়নি, কোনো পদক্ষেপই নেয়নি।

বজলুর রশিদ আরও বলেন, আমরা রিপোর্টের কপি দিয়ে আসছি। আজকের পরিদর্শনের প্রতিবেদন সদরদপ্তরে দাখিল করা হবে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, গত এক মাসে আমার নিয়ন্ত্রণাধীন ঢাকা জোন-১ এলাকায় মার্কেটসহ বহুতল ভবন পরিদর্শন করেছি। এর মধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ পেয়েছি। ৯টি পেয়েছি অতি অগ্নিঝুঁকিপূর্ণ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট