,

বেতন-ভাতা না দিয়েই ঈদের আগে কারখানা বন্ধের নোটিস

news-image

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর বাদাম এলাকায় ক্রসলাইন নামে একটি কারখানায় বকেয়া বেতন ও ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মালিকপক্ষ কয়েকটি তারিখ দিয়েও বকেয়া পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধের নোটিস দেওয়ায় পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে বিক্ষোভ করেন শ্রমিকরা। তারা জানান, বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস দেওয়ার জন্য মালিকপক্ষ বেশ কয়েকটি তারিখ দিয়েও পরিশোধ করেনি। আজ বৃহস্পতিবার সর্বশেষ তারিখ ছিল। কিন্তু কারখানার সামনে এসে দেখা যায়, বন্ধের নোটিস। এরপর শ্রমিকরা সংগঠিত হয়ে বিক্ষোভ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক বিক্ষোভ ঠেকাতে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বেশ কয়েক দিন ধরেই এ কারখানায় শ্রমিকরা আন্দোলন করছেন।

গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশারফ হোসেন বলেছেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট