,

ইউক্রেনে পশ্চিমা বাহিনী সক্রিয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের বিশেষ বাহিনীর সদস্য ইউক্রেনের ভেতরে সক্রিয় রয়েছে। সম্প্রতি বিপুল পরিমাণ ফাঁস হওয়া নথিতে এ বিষয়টি উঠে এসেছে। গতকাল এ খবর জানিয়েছে বিবিসি।

নথি ফাঁসের ঘটনায় অস্বস্তিতে রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই নানাভাবে উড়ো খবর আসছিল যে, ইউক্রেনের মাটিতে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে পশ্চিমা দেশের সেনারা। ফাঁস হওয়া নথি সেই বিষয়টিই আবারও সামনে আনল।

বিবিসির খবরে বরা হয়, ফাঁস হওয়া কিছু নথিতে ‘টপ সিক্রেট’ সিলমোহর লাগানো ছিল। এ ছাড়া নথিগুলো ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের বেশকিছু যুদ্ধ পরিকল্পনা প্রকাশ্যে এনেছে। এমনকি আগামী দিনে ইউক্রেনের যুদ্ধকৌশলও এসব নথির মধ্য দিয়ে জনসম্মুখে এসেছে। ইতোমধ্যে মার্কিন সরকার জানিয়েছে, তারা নথি ফাঁসের উৎস তদন্ত করছে।

২৩ মার্চের তারিখ দেওয়া ওই নথি অনুযায়ী, ইউক্রেনে যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সের সবচেয়ে বড় বাহিনী রয়েছে, এরপর আছে ন্যটোর সহযোগী সদস্য দেশ লাটভিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস্। তবে এ বাহিনীগুলো ইউক্রেনের কোথায় আছে, আর তারা কী করছে নথিতে তা জানানো হয়নি। ওই বিশেষ বাহিনীর সদস্যদের সংখ্যা সম্ভবত কম এবং নিঃসন্দেহে কমে-বাড়ে, কিন্তু সংখ্যা যাই হোক না কেন স্পেশাল ফোর্সের ধরন অনুযায়ীই তারা অত্যন্ত কার্যকর।

বেশ কিছুদিন থেকে মস্কো বলে আসছি, তারা ইউক্রেনের পাশাপাশি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধেও যুদ্ধ করছে। ফাঁস হওয়া নথিতে ইউক্রেনে সক্রিয় পশ্চিমা বিশেষ বাহিনীর বিষয়টি মস্কোর আগের দাবিকে আরও জোরালো করল।

এ ধরনের ঘটনার ক্ষেত্রে আগে দেখা গেছে, ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের প্রতিক্রিয়া জানায় না, এবারও ‘চুপ’ থাকার নীতি গ্রহণ করেছে। তবে গত মঙ্গলবার এক টুইটে জানিয়েছে ‘ফাঁস হওয়া নথির তথ্যগুলো ভুলের গুরুতর স্তর প্রদর্শন করেছে। কিন্তু ফাঁস হওয়া বিপুল পরিমাণ নথির মধ্যে কোন বিষয়গুলো ‘ভুল’ বলছেন, তা তারা স্পষ্ট করেননি। তবে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে পেন্টাগনের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে তারা এগুলো ‘আসল’ বলে মন্তব্য করেছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, আমরা অনুসন্ধান করছি, ফাঁসের মূল উৎস খুঁজে বের করার আগ পর্যন্ত আমাদের এই তদন্ত চলমান থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট