,

ঢাকার বাতাসের মানে হঠাৎ উন্নতি

news-image

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাসের মানে হঠাৎ উন্নতি হয়েছে। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সকালে ঢাকার বাতাস রয়েছে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায়।

আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৩৬, অবস্থান ১৪তম। মঙ্গলবার স্কোর ছিল ১৯৯, তার আগের দিন (সোমবার) ছিল ১৯৪।

বৃহস্পতিবার সকাল ৯টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা গেছে এসব তথ্য।

তালিকায় দেখা গেছে, আজ দূষণের শীর্ষে থাকা বেইজিংয়ের স্কোর ৫৩৪। তালিকায় এর পরে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই, স্কোর ২৬০। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে চীনের শেনইয়াং, ভারতের দিল্লি, নেপালের কাঠমান্ডু, ইরাকের বাগদাদ, পাকিস্তানের লাহোর, মিয়ানমারের ইয়াংগুন, চীনের উহান এবং মিয়ানমারের ইয়াংগুন।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ৯৯টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই রয়েছে বেইজিং।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট