,

আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অত্যাধুনিক প্রযুক্তির একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার তারা কাপুস্টিন ইয়ার পরীক্ষাস্থল থেকে কমব্যাট ক্রু সফলভাবে একটি মোবাইল গ্রাউন্ড-ভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ ওয়ারহেড প্রদত্ত নির্ভুলতার সাথে সারি-শাগান প্রশিক্ষণ গ্রাউন্ডে (কাজাখস্তান) একটি ডামি লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল।

গত বছর ইউক্রেনে সৈন্য পাঠানোর পর থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হালকা আভাস দিয়ে সতর্কতা জারি করেছিলেন, রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি হলে তিনি সেখানে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন।

গত ফেব্রুয়ারির শেষের দিকে পুতিন বলেছিলেন, মস্কো নিউ স্টার্ট চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করছে। এই চুক্তির অধীনে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু মজুদ সীমিত করতে এবং পারস্পরিক পরমাণু স্থাপনা পরিদর্শনে সম্মত হয়েছিল এবং তিন সপ্তাহেরও কম আগে পুতিন বলেছিলেন তিনি প্রতিবেশী এবং মিত্র বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করবেন। অস্ত্রগুলো ইউরোপীয় ইউনিয়নের দোরগোগায় নিয়ে আসবেন। উভয় পদক্ষেপেই ন্যাটোর নিন্দা করেছে।

যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবারের উৎক্ষেপণে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরণ নির্দিষ্ট করেনি, তবে এটি বলেছে যে, মহড়ার উদ্দেশ্য ছিল ‘আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সরঞ্জাম পরীক্ষা করা।

বিবৃতিতে বলা হয়, এই উৎক্ষেপণটি নতুন কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিকাশে ব্যবহৃত সার্কিট ডিজাইন এবং প্রযুক্তিগত সমাধানগুলোর সঠিকতা নিশ্চিত করা সম্ভব করেছে। সূত্র: এএফপি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট