,

ছেলেকে নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহি বেশ কিছু দিন ধরেই রাজনীতিতে সক্রিয়। এর মধ্যেই চলতি বছর ২৯ মার্চ পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। ছেলে মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকারের বয়স মাত্র ১৪ দিন। তাকে নিয়েই আজ বুধবার ‍দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে যান এই চিত্রনায়িকা।

এই চিত্রনায়িকা জানান, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেল গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী। সম্পর্কে তার ভাসুর। তিনি আজ আসেন মনোনায়নপত্র জমা দিতে। কামরুল হাসান সরকারের হয়ে তিনিও অংশ নিচ্ছেন মনোনায়নপত্র জমা দেওয়ার আয়োজনে।

এর আগে মাহি বলেন, ‘আমরা এখন ঢাকার পথে, রাস্তায় আছি। ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে যাব। কামরুল হাসান সরকার রাসেল মামার পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করছি আমি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এদিকে মা হওয়ার পর এক মাসও পার হয়নি মাহির। তার শরীর এখনো দুর্বল ও ঝুঁকিপূর্ণ। তার নবজাতক পুত্রের জন্যও এই গরমে ভ্রমণ ঝুঁকিপূর্ণ। তবে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়েই দেখছেন মাহি।

উল্লেখ্য, গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দেন এ নায়িকা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট