,

বোমা বিস্ফোরণে আহত সঞ্জয় দত্ত

news-image

বিনোদন ডেস্ক : বোমা বিস্ফোরণে আহত হয়েছেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত। আজ বুধবার ব্যাঙ্গালোরের কন্নড় ছবি ‘কেডি’র শুটিং সেটে এ বিস্ফোরণ ঘটে। এতে সঞ্জয় দত্তের হাত, কনুই ও মুখে চোট লেগেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও নিউজর খবরে বলা হয়, ব্যাঙ্গালোর মাগাড়ি রোড এলাকায় ‘কেডি’ ছবির একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সঞ্জয় দত্ত। ছবির ফাইট ডিরেক্টর রবি বর্মার উপস্থিতিতেই চলছিল দৃশ্যের শুটিং। শুটিং চলাকালীন সেটে বোমা বিস্ফোরিত হয়। এতে আহত হন সঞ্জয়।

সঞ্জয় দত্ত আহত হওয়ার পর ছবির শুটিং বন্ধ আছে। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ আছেন তিনি। তবে, সঞ্জয় দত্ত পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত শুটিং বন্ধ থাকবে।

‘কেডি’ ছবিতে সঞ্জয়ের সঙ্গে অভিনয় করছেন শিল্পা শেঠি। অনেক দিন পর তিনি কন্নড় ছবিতে অভিনয় করছেন। আর সঞ্জয় ইদানীং তামিল ছাড়া দক্ষিণ ভারতের বিভিন্ন ছবিতে অভিনয় করে যাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট