,

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৭ দিন ট্রাক পারাপার বন্ধ

news-image

রাজবাড়ী প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ও সড়ক পথে ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদের আগে ও পরে তিন দিন করে মোট সাত দিন ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নির্বিঘ্নে ফেরি পারাপার, লঞ্চসহ অন্য জলযান সুষ্ঠু চলাচল, ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহাগ হোসেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমুখ।

সভায় অন্যদের মধ্যে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, আনসার-ভিডিপি প্রতিনিধি, চেয়ারম্যান, দৌলতদিয়া ইউনিয়ন, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঈদুল ফিতর উপলক্ষে সভায় সড়ক ও নৌ-পথে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে আগে-পরে ৩ দিন করে মোট ৭ দিন ট্রাক চলাচল বন্ধ থাকবে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ২৪ ঘণ্টা টহলের ব্যবস্থা করা হয়েছে। নিরাপদে বাড়ি ফিরতে সব ধরণের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না