সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ হাজার টন চিনি কিনবে সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : ২৫ হাজার টন চিনি এবং দুই কার্গো এলএনজি আমদানিসহ ১৬ ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৬ হাজার ৭৭ কোটি ৮ লাখ ৭৮ হাজার ৩৩২ টাকা। গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির এক ভার্চুয়াল সভায় ক্রয়প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, সভায় ‘শেরপুর (কানাসাখোলা) থেকে ভীমগঞ্জ, নারায়ণখোল, রামভদ্রপুর ও পরানগঞ্জ হয়ে ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নম্বর পিডব্লিউ ৩-এর পূর্ত কাজ ক্রয়প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। দরপত্রে অংশ নিয়ে সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করবে তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড। এতে ব্যয় হবে ২৬৯ কোটি ৮২ লাখ ২৬ হাজার ২০৬ টাকা।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট রিইন্টিগ্রেশন অব মাইগ্র্যান্টস’ শীর্ষক প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত একমাত্র দরদাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্র্যান্টকে (আইওএম) নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৮ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ১৫১ টাকা।

সভায় দেশের কৃষি খাতে ব্যবহারের জন্য পৃথক ৬টি প্রস্তাবে কাফকোসহ রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ থেকে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের সার আমদানির প্রস্তাবে অনুমোদন দেয় কমিটি। এতে মোট ব্যয় হবে ৯৯৮ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার ৪৪৬ টাকা। অতিরিক্ত সচিব বলেন, সভায় ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১’-এর আওতায় স্পট মার্কেট থেকে (২০২৩ সালের সপ্তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দেয় কমিটি।

সিসিইএ সভার অনুমোদনক্রমে স্পট মার্কেট হতে এলএনজি ক্রয়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ২১টি প্রতিষ্ঠানের সঙ্গে এমএপিএ চুক্তি চূড়ান্ত করা হয়। পেট্রোবাংলা কর্তৃক ১ কার্গো এলএনজি সরবরাহের জন্য ২১টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে ৪টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। সবগুলো প্রস্তাবই রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটির (পিপিসি) সুপারিশে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সুইজারল্যান্ডভিত্তিক মেসার্স টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ১৩.৩৩ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৬৪ কোটি ২৭ লাখ ৪৩ হাজার ৮৪১ টাকা।

সাঈদ মাহবুব খান বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১’-এর আওতায় স্পট মার্কেট হতে (২০২৩ সালের অষ্টম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে কমিটি। সিসিইএ সভার অনুমোদনক্রমে স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ২১টি প্রতিষ্ঠানের সঙ্গে এমএসপিএ চুক্তি চূড়ান্ত করা হয়। পেট্রোবাংলা কর্তৃক ১ কার্গো এলএনজি সরবরাহের জন্য দরপ্রস্তাব আহ্বান করা হলে ৫টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। সবগুলো প্রস্তাবই রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটির (পিপিসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সুইজারল্যান্ডভিত্তিক মেসার্স টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ১৩.২৮ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৬২ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ২৬০ টাকা।

সভায় ‘পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় ৫ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন ও মিটার যোগাযোগ ব্যবস্থা স্থাপন’ প্রকল্পের অধীনে ৪ লাখ ৯০ হাজার স্মার্ট প্রি-পেইড মিটার ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। মিটারগুলো সিস্টেমসহ ‘টার্ন কী’ ভিত্তিতে ক্রয়ের জন্য উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৩টি দরপ্রস্তাব জমা পড়ে। দরপত্রের সকল প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে জেভিসিএ অব ওকুলিন টেক বিডি লিমিটেড এবং এসকিউ ওয়্যার অ্যান্ড ক্যাবল কো. লিমিটেড এই মিটারগুলো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১ হাজার ২৩৫ কোটি ১৩ লাখ ২২ হাজার ৫০৩ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, ‘পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় ৫ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন ও মিটার যোগাযোগ ব্যবস্থা স্থাপন’ প্রকল্পের অধীন ১০ হাজার সিটি/পিটি রেটেড অন-লাইন থ্রি-ফেইজ স্মার্ট মিটার সিস্টেমসহ টার্ন কী ভিত্তিতে ক্রয়ের জন্য উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ২টি দরপ্রস্তাব জমা পড়ে। ২টি প্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ওয়াসিয়ন গ্রুপ লিমিটেড মিটারগুলো সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৩০ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা।

অতিরিক্ত সচিব বলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় ২০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। বিল্ড, ওন অ্যান্ড অপারেট (বিওও) ভিত্তিতে ২০ বছর মেয়াদে প্রকল্পটি স্থাপন করবে জৌলস পাওয়ার লিমিটেড। ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে চুক্তিতে প্রকল্পটি বাস্তবায়ন হবে। কেন্দ্রটি থেকে ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে ওই কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৬৯ টাকা হিসাবে আনুমানিক ৬৯৩ কোটি ৬ লাখ টাকা পরিশোধ করতে হবে। মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে বলে জানা গেছে।

সভায় ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ৪৪ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপ্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। বিল্ড, ওন অ্যান্ড অপারেট (বিওও) ভিত্তিতে ২০ বছর মেয়াদে সৌরবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপনের জন্য কনসোর্টিয়াম জিয়াংশু ইটিইআরএন কো. লিমিটেড, লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড এবং ফুয়াদ স্পিনিং মিলস লিমিটেড প্রস্তব দাখিল করে। প্রস্তাবটি আর্থিক, বাণিজ্যিক এবং কারিগরিভাবে রেসপনসিভ হয়। বিউবো এবং পিইসি কর্তৃক প্রস্তাব যাচাই-বাছাই করে স্পন্সর কোম্পানির সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত দরদাতারা ২০ বছর মেয়াদে ৪৪ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ‘নো ইলেকট্র্রিসিটি নো পেমেন্ট’ ভিত্তিতে চুক্তি সম্পাদনের অনুমোদন দিয়েছে কমিটি। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে ওই কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৭ টাকা হিসাবে আনুমানিক ১ হাজার ৫২৬ কোটি ৪ লাখ টাকা পরিশোধ করতে হবে।

সভায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন (+৫%) চিনি কেনার একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। ২০২২-২০২৩ অর্থবছরে টিসিবির মোট চাহিদার অংশ হিসেবে ১২ হাজার ৫০০ মে. টন চিনি ক্রয়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে মাত্র ১টি দরপ্রস্তাব জমা পড়ে। প্রস্তাবটি কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত রেসপনসিভ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান ব্রিজো মেরিন এসডিএন বিএইচডি, মালয়েশিয়ার (স্থানীয় এজেন্ট : জেআই ট্রেডার্স, ঢাকা) নিকট থেকে প্রতি মে. টন ৫২১ ডলার হিসাবে ১২ হাজার ৫০০ মে. টন চিনি আমদানিতে ব্যয় হবে ৬৮ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ১২৫ টাকা।

এ ছাড়াও টেবিলে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি আমদানির আরও একটি প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দেয়। এই ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি আমদানিতে ব্যয় হবে ৬৯ কোটি ৭৮ লাখ ২৫ হাজার টাকা। সভার আগে বাণিজ্য মন্ত্রণালয়ের ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন ক্রয়সংক্রান্ত একটি প্রস্তাব প্রত্যাহার করে নেয় বলে অতিরিক্ত সচিব জানান।

এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভার নোটিশে নির্বাচন কমিশনের ‘ইভিএম/মেশিনারি ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ’ ভৌত সেবা সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের নীতিগত অনুমোদনের একটি প্রস্তাব থাকলেও সেটি নির্বাচন কমিশন সভার আগেই প্রত্যাহার করে নেয়। ফলে বিষয়টি আর আলোচনা হয়নি। তবে সুরক্ষা সেবা বিভাগের ‘কারা নিরাপত্তা আধুনিকায়ন (ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম)’ শীর্ষক প্রকল্পের আওতায় কম্প্রিহেন্সিভ মোবাইল জ্যামার উন্মুক্ত ক্রয়ের পরিবর্তে সরাসরি ক্রয়ের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী