,

আশা দিয়ে ব্যর্থ মুস্তাফিজ, শেষ বলে হার দিল্লির

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি আসরে টানা চার ম্যাচে হারের স্বাদ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার শেষ বলের রোমাঞ্চে ৬ উইকেটে জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তৃতীয় ম্যাচে যা তাদের প্রথম জয়।

আসরে প্রথমবার মাঠে নেমে তিক্ত-মধুর অভিজ্ঞতা হয়েছে মুস্তাফিজুর রহমানের। ইনিংসের তৃতীয় ওভারে প্রথমবার আক্রমণে এসে ১৩ রান দেন তিনি। ১৫তম ওভারে এসে দেন মাত্র দুই রান।

এরপর ১৭তম ওভারে ৮ রান দিলেও মুম্বাইয়ের সেরা ব্যাটার রোহিত শর্মাকে ফেরান ফিজ। শেষ ২ ওভারে ২০ রান দরকার ছিল মুম্বাইয়ের। বাংলাদেশি পেসার ১৯তম ওভারে দুই ছক্কা খেয়ে দিয়ে দেন ১৫ রান। নরকিয়ার জন্য তাই শেষ বলের জন্য ২ রান রাখাই ছিল সাফল্য।

এর আগে টস হেরে ব্যাট করে দুই বল থাকতে ১৭২ রানে অলআউট হয় দিল্লি। দলটির হয়ে অধিনায়ক ওয়ার্নার ধীর গতির এবং স্পিন অলরাউন্ডার অক্ষর ঝড়ো ফিফটি করেন।

মুম্বাইয়ের হয়ে অধিনায়ক ও ওপেনার রোহিত ৪৫ বলে চারটি ছক্কা ও ছয়টি চারে ৬৫ রান করেন। ইশান কিশান করেন ৩১ রান। তিলক ভার্মা ২৯ বলে ৪১ এবং ক্যামেরুন গ্রিন ৮ বলে খেলেন ১৭ রানের ইনিংস। টিম ডেভিড ১১ বলে ১৩ রান করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট