,

ডা. জাফরুল্লাহর মতো দ্বিতীয় একটা মানুষ এখনো দেখিনি : মামুন মোস্তাফী

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন। তার দীর্ঘ সময়ের সহকর্মী অধ্যাপক ব্রি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী মঙ্গলবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমার জীবনে সবচেয়ে বড় সম্মানের বিষয় হলো আমি ডা. জাফরুল্লাহ সঙ্গে কাজ করতে পেরেছি, তার মতো দ্বিতীয় একটা মানুষ এখনো দেখিনি।

ডা. জাফরুল্লাহর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী মামুন মোস্তাফী আরও বলেন, ‘ডা. জাফরুল্লাহর মতো একজন সৎ, নির্ভেজাল মানুষ পৃথিবীতে সব সময় আসে না। মহান আল্লাহর কাছে আমি অশেষ কৃতজ্ঞতা জানাই এ জন্য যে ডা. জাফরুল্লাহর সঙ্গে আমি দীর্ঘদিন যাবত কাজ করতে পেরেছি।’

তিনি বলেন, ‘শুধু চিকিৎসা সেবায় জাফরুল্লাহর অবদান নয়, সমাজ ও রাজনীতিতেও তিনি অনেক অবদান রেখেছেন। আমার দৃষ্টিতে তিনি একজন অত্যন্ত তীক্ষ্ণ ও দূরদর্শী মানুষ ছিলেন। উনার যেসব চিন্তা-চেতনা সেগুলো দেশের জন্য খুবই দরকারি ছিল। এ রকম একটা মানুষ সমাজে থাকাটাই সমাজের জন্য একটা সম্পদ। তিনি যা ভালো মনে করতেন তাই করতেন, এমন সাহসী মানুষ দ্বিতীয়টা হয়তো আর আসবে না।’

মামুন মোস্তাফী বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী শুধু নিজেই সমাজের জন্য সব কিছু করেননি, আরও বহু মানুষকে অবদান রাখারও ব্যবস্থা করে দিয়েছেন। যারা সমাজের ভাল চান, তারা জাফরুল্লাহ চৌধুরীকে সহযোগিতা করেছেন বলেই এই কাজগুলো করতে পেরেছেন।’

তিনি আরও বলেন, ‘ডা. জাফরুল্লাহ আমাদের মাঝে নেই, এখন আমাদের দায়িত্ব হলো তার কাজগুলোকে যথাযথভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। যাতে করে তার হাতে গড়া জিনিসগুলো হারিয়ে না যায়। পাশাপাশি উনার অসমাপ্ত কাজগুলো আমরা সবাই মিলে যেন সম্পন্ন করতে পারি সেটাই এই মুহূর্তের চাওয়া।’

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট