,

কেমন আছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

news-image

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।

গতকাল সোমবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার সবশেষ শারীরিক অবস্থা জানিয়ে আজ মঙ্গলবার বিকেল ৪টায় গণস্বাস্থ্য কেন্দ্র থেকে স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করা হয়। এ তথ্য নিশ্চিত করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক বি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর রক্তে ইনফেকশন পাওয়া গেছে, যা নিয়ন্ত্রণের লক্ষ্যে যে ওষুধ দেওয়া হচ্ছে, তাতে ইতিবাচক সাড়া মিলছে। আজ বেলা ২টা ১৫ মিনিট থেকে তার কিডনির ডায়ালাইসিস শুরু হয়েছে, সঙ্গে চলছে অন্য চিকিৎসা। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে এখনো ভেন্টিলেশনে আছেন।’

ডা. মামুন মোস্তাফী আরও বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রতিদিনের মতো আজ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল বোর্ডের সভা হয়। তিনিসহ এতে অন্য দেশখ্যাত চিকিৎসা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তারা হলেন মেডিসিনের অধ্যাপক এ বি এম আবদুল্লাহ, নিউরোলজির অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, মেডিসিনের অধ্যাপক এফ এম সিদ্দিকী, অধ্যাপক আলী আহমেদ, কার্ডিওলজীর অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধূরী, অধ্যাপক শফিকুল বারী এবং গণস্বাস্থ্যের সংশ্লিষ্ট চিকিৎসকরা। তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্য সংক্রান্ত সবশেষ রিপোর্ট পর্যালোচনা করে নিজ নিজ মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরে প্রয়োজনীয় জরুরি চিকিৎসা কৌশল তুলে ধরেছেন।

এই চিকিৎসক আরও বলেন, সংস্থার সব কর্মী, সংগঠক ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে দেশবাসীর কাছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দোয়া, প্রার্থনা ও ভালোবাসা অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেছা।

গত শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। তাকে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট