,

বলিউড থেকে কেন হারিয়ে গেলেন আয়েশা টাকিয়া

news-image

বিনোদন ডেস্ক : মাত্র ১৩ বছর বয়সে বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন আয়েশা টাকিয়া। সেখান থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন শুরু তার। এরপর আরও কয়েকটি বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিয়োতে দেখা যায় আয়েশাকে। বয়স যকণ ১৮, তখন বলিউডে পা রাখেন এ অভিনেত্রী। তবে তারপর মাত্র ৭ বছরের ব্যবধানে ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যান তিনি। আর এর কারণ খোঁজার চেষ্টা করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

বলিপাড়ায় কান পাতলে, ইন্ডাস্ট্রি থেকে আয়েশার হারিয়ে যাওয়ার একাধিক কারণ শোনা যায়। ২০০৯ সালে মাত্র ২৩ বছর বয়সে প্রেমিক ফারহান আজমিকে বিয়ে করেন আয়েশা। অনেকে মনে করেন, তাড়াতাড়ি বিয়ে করার পর বলিউড থেকে মন উঠে যায় আয়েশার। স্বামী-সংসারের দিকেই তিনি বেশি মনোযোগ দিয়েছিলেন। আর সেই কারণেই তার ক্যারিয়ারে ধস নামে।

আবার অনেকের মতে আয়েশার স্বামী ফারহানের পরিবার খুবই রক্ষণশীল। সেই কারণেই, আয়েশার অভিনয় করা নিয়ে আপত্তি ছিল ফারহান আজমির পরিবারে। তাই পরিবারে শান্তি বজায় রাখতে অভিনয় ছেড়ে দেন আয়েশা।

তবে যে কারণকে আয়েশার বলিউড থেকে হারিয়ে যাওয়ার প্রধান কারণ হিসাবে ধরা হয়, তার নেপথ্যে নাকি ছিল অভিনেত্রীর একটি ‘ভুল’। অনেক পরিচালক শুধু তার ‘আকর্ষণীয়’ চেহারার কারণেই তাকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিতেন। প্রস্তাব আসত ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়েরও। তবে বলিউডে পা রেখেই নাকি আয়েশা স্পষ্ট করে দিয়েছিলেন যে, কোনো রকম ঘনিষ্ঠ দৃশ্যে তিনি অভিনয় করবেন না। পরবেন না খুব ছোট পোশাকও।

আবার এমনও শোনা যায় যে, শেষের দিকে নাকি পরিচালক এবং প্রযোজকদের দিয়ে চুক্তি সই করাতেও শুরু করেছিলেন আয়েশা। এই চুক্তিতে লেখা থাকত, শুটিং চলাকালীন তাকে যেন কোনোভাবেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে জোর না দেওয়া হয়। আয়েশার এই স্বভাবের জন্য বিরক্ত হতে শুরু করেন প্রযোজক-পরিচালকরা। অনেকে নাকি তার সঙ্গে কাজ করবেন না বলেও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন।

এরপর ধীরে ধীরে আয়েশার কাছে অভিনয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যায়। তার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্তের ‘ভুলেই’ তাকে বলিউড থেকে হারিয়ে যেতে হয় বলে বলিপাড়ায় চাউর হয়ে যায়।

২০১১ সালে শেষ বারের মতো সিনেমায় অভিনয় করেছিলেন আয়েশা। সিনেমাজগৎ থেকে দূরে সরে যাওয়ার পরে কয়েকটি টেলিভিশন রিয়্যালিটি শো-তে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও তিনি নজর কাড়তে পারেননি।

 

কাজ থেকে দূরে থাকলেও আয়েশা নিয়মিত শরীরচর্চা করেন। কয়েক বছর আগে চাউর হয়েছিল যে, তিনি ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন। কিন্তু সেই দাবিকে জল্পনা বলে উড়িয়ে দেন ‘ওয়ান্টেড’খ্যাত নায়িকা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট