,

মরণোত্তর দেহদান করলেন মনোরঞ্জন ঘোষাল

news-image

অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, দৈনিক ভোরের আকাশের সম্পাদক মনোরঞ্জন ঘোষাল।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে এ সংক্রান্ত অঙ্গীকার নামায় সই করেন তিনি। পরে মনোরঞ্জন ঘোষাল বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সামনে এ সংক্রান্ত কাগজপত্র এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানুর কাছে হস্তান্তর করেন।

অঙ্গীকার অনুযায়ী মৃত্যুর পর মনরোঞ্জন ঘোষালের দেহ বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগে সংরক্ষণ এবং শিক্ষণ-প্রশিক্ষণ ও গবেষণার কাজে ব্যবহার করা হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো. রাসেল, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ইয়াছিন মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক মনোরঞ্জন ঘোষালের মরণোত্তর দেহদানের অঙ্গীকারসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪৪ জন বিশিষ্টজনের মরণোত্তর দেহদানের অঙ্গীকারনামা রয়েছে। এছাড়া এনাটমি বিভাগে দেশের ২৩ জন বিশিষ্ট নাগরিকের মরণোত্তর দেহ সংরক্ষিত আছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট