,

বিএনপি নির্বাচন বানচাল করতে চায়: ওবায়দুল কাদের

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা শুধু মানুষের কথাই ভাবেন। শুধু সে কারণেই এত ষড়যন্ত্রের মধ্যেও আল্লাহর রহমতে তিনি টানা ১৪ বছর ক্ষমতায় আছেন। শেখ হাসিনার জনপ্রিয়তার কারণে ওরা ভোটে জিতবে না জেনেই নির্বাচনকে বানচাল করতে চায়, প্রয়োজনে তাকে হত্যা করতে চায়।’

আজ মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে গুলশানে সিটি করপোরেশন মার্কেটের সামনে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পরিশ্রম করেন যে, ঘুমানোর সুযোগ পান না। শেখ হাসিনা দিনে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। আমরা তার পরিশ্রম দেখে মুগ্ধ হয়ে যাই।’

আরও পড়ুন: নির্বাচনে বিএনপি ঘোমটা পরে আসবে: ওবায়দুল কাদের

তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবার বাংলাদেশের রাজনীতিতে সততা, সাহস, মেধার প্রতীক। দেশ ও দেশের মানুষ ছাড়া তারা কিছুই ভাবে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সারা দুনিয়া শেখ হাসিনাকে একজন সৎ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করে। শেখ হাসিনার ছেলেমেয়ের কোনো হাওয়া ভবন নেই, বিকল্প ক্ষমতার কেন্দ্র নেই। শেখ রেহানা লন্ডনে বাসে, ট্রামে ও ট্রেনে চড়েন। সেখানে তার কোনো গাড়িও নেই। জয় কখন আসেন, আবার কখন চলে যান, তা আমরাও টের পাই না। শেখ হাসিনা তার ছেলেকে ব্যবসা করতে দেননি। তিনি চাকরি করে খান। শেখ রেহানার ছেলেমেয়েরাও তাই।’

এ সময় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী