,

প্রিন্ট মিডিয়ার অনলাইন সংস্করণে টকশো-লাইভ প্রচার না করার আহ্বান

news-image

অনলাইন ডেস্ক : প্রিন্ট মিডিয়ার অনলাইন সংস্করণে ভিজ্যুয়াল মিডিয়ার মতো নিউজ বুলেটিন, টক-শো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেশের প্রচলিত আইন ও বিধি-বিধানের পরিপন্থি বলে জানিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)। এমতাবস্থায় যথাযথ বিধি-বিধান অনুসরণের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার ডিএফপি অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কোনো কোনো সংবাদপত্র মুদ্রিত গণমাধ্যম বা প্রিন্ট মিডিয়া হিসেবে অনুমোদন গ্রহণ করে তাদের অনলাইন সংস্করণে ভিজ্যুয়াল মিডিয়ার মতো সংবাদ বা নিউজ বুলেটিন প্রচার, টক-শো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে। এ ধরনের সংবাদ সম্প্রচার প্রিন্ট মিডিয়ার বৈশিষ্ট্য ও সংবাদপত্র হিসেবে অনুমোদন গ্রহণের শর্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

গণমাধ্যম হিসেবে জনগণকে সংবাদ সরবরাহের ক্ষেত্রে অবশ্যই নিজস্ব সত্ত্বা ও বৈশিষ্ট্য মেনে চলার বিষয়টি সংবাদপত্রের কাছে কাঙ্ক্ষিত। প্রিন্ট মিডিয়ার অনলাইন সংস্করণে এ ধরনের সংবাদ বা নিউজ বুলেটিন প্রচার, টকশো ও বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেশের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থি।
চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় সংবাদপত্র পরিচালনা এবং সংবাদ প্রচারের ক্ষেত্রে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ এবং এ সংক্রান্ত অন্যান্য বিধিবিধান অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট