,

বাড়ি ফিরছিলেন দুই ভাই, পথে একজনের মৃত্যু

news-image

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় কবির হাসান (১৯) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের খালাতো ভাই মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় নবাবগঞ্জ উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মানিকবেড়া (কুড়েরপাড়) গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, বিরামপুর উপজেলা থেকে মোটরসাইকেল যোগে নবাবগঞ্জ আসার পথে উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকাগামী রেখা পরিবহনের বাসকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এসময় পিছন থেকে ছিটকে পড়ে বাসের চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই কবির হাসানের মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। বাসটি আটক করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট