,

তাইওয়ানের চারপাশে চীনের ৯ যুদ্ধজাহাজ, ২৬ বিমান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানকে ঘিরে চীনের তিনদিনের সামরিক মহড়া গতকাল সোমবার শেষ হয়েছে। তবে তাইওয়ান আজ মঙ্গলবার বলছে, এখনো চীনের যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান দ্বীপটি ঘিরে প্রদক্ষিণ করছে। খবর এনডিটিভির।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার দ্বীপের চারপাশে তারা নয়টি চীনা যুদ্ধজাহাজ ও ২৬টি যুদ্ধবিমান শনাক্ত করেছে। এর আগে গতকাল সোমবারও তাইওয়ান জানায়, তারা দ্বীপের চারপাশে ১২টি চীনা যুদ্ধজাহাজ এবং ৯৩টি যুদ্ধবিমান শনাক্ত করে।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের গত সপ্তাহে নিউইয়র্ক সফর ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠকের জেরে বেজায় চটেছে চীন। এরপরেই তাইওয়ান ঘিরে নিজের শক্তি প্রদর্শন করছে চীন।

এ নিয়ে গত শনিবার চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কম্যান্ড এক বিবৃতিতে জানায়, যুদ্ধ প্রস্তুতিমূলক মহড়া আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে। ‘ইউনাইটেড শার্প সোর্ড’ নামে পরিচিত এ মহড়া দ্বীপের উত্তর ও দক্ষিণে তাইওয়ান প্রণালীতে এবং এর পূর্বে সমুদ্র এবং আকাশপথে অনুশীলন চলছে।

মহড়া নিয়ে পিএলএ আরও, এটি তাইওয়ানের স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বহিরাগত শক্তির যোগসাজশ ও উস্কানির জন্য গুরুতর সতর্কতা এবং জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট