,

শিবচরে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

news-image

শিবচর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে রাফিয়া খান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

এর আগে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার সংলগ্ন গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ৮টার দিকে শিশুটি ঘরের সিঁড়িতে গিয়ে পা ঝুলিয়ে বসে। কিছুক্ষণ পর চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখে পায়ে কোনো কিছুর কামড়ের চিহ্ন। এর পরেই সিড়ির নিচে সাপ দেখতে পায়। পরে শিশুটি বমি করতে শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিবচর হাসপাতালে এ ধরনের রোগী ভর্তির কোনো রেকর্ড নেই বললেই চলে।
শিশুটির বাবা রাকিব খান বলেন, ‘ঘরের দুয়ারে সিঁড়িতে গিয়ে বসার পরই পায়ে কামড় দেয়। আমার মেয়ে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। আমরা প্রথমে বুঝতে পারি নাই। ভেবেছি অন্য কিছু কামড় দিতে পারে। পরে দেখি সাপ। ততক্ষণে বমি করতে শুরু করে মেয়ে। আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল! মেয়েটিকে বাঁচানো গেল না।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট