,

‘আপনি লটারিতে দেড় লাখ টাকা পেয়েছেন’

news-image

রাজবাড়ী প্রতিনিধি : আসসালামু আলাইকুম, আমি বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি রিফাত মাহমুদ বলছি। আমরা বাংলালিংক থেকে ফোন করেছি, এ নম্বরটি কি আপনি ব্যবহার করেন না আপনার পরিবারের অন্য কেউ ব্যবহার করেন?, আপনি নম্বরটি ব্যবহার করে গত মাসে বা চলতি মাসে আমাদের অফিস থেকে ২০০ বা ৩০০ টাকার কোনো বোনাস পেয়েছেন?’

‘আপনি বাংলালিংকের যে নম্বরটি ব্যবহার করছেন, সে কোম্পানির ১২ বছর নের্টওয়ার্ক সার্ভিস উদ্‌যাপনে ১ লাখ ৬৫ হাজার টাকা পুরস্কার পাচ্ছেন আপনি। পুরস্কারটা পেতে যাচ্ছেন শুধুমাত্র কোম্পানির নম্বর ব্যবহার করার জন্য। আপনি পুরস্কার পাবেন কখন, কোথায় পাবেন … এ নম্বরে ফোন করুন।’

এভাবেই লটারির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের খালিসা সোনাপুর গ্রামের নাসির উদ্দীন (২৭)। আজ সোমবার বিকেলে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছেন। এ সময় তার সহযোগি ফজর আলী (২০) মোবাইল ফোন ফেলে পালিয়ে যান।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, একটি চক্র বাংলালিংক কাস্টমার কেয়ারের প্রতিনিধি পরিচয়ে লটারির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তার এক সহযোগী পালিয়ে গেছেন, তাকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট