,

বিদেশ সফরে প্রতিদিন পাবেন লাখ টাকা, থাকছে প্লেন-হোটেল খরচ

news-image

স্পোর্টস ডেস্ক : বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড। পাশাপাশি ধনী ক্রিকেট প্রশাসন হিসেবেও পরিচিত ভারতের সর্বোচ্চ এই ক্রিকেট সংস্থা। সম্প্রতি এই বোর্ডের সর্বোচ্চ কর্মকর্তাদের ভাতা বাড়ানো হয়েছে। যেখানে বিদেশ ভ্রমণে প্রতিদিন ১ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ টাকা পাবেন। এছাড়া থাকছে প্রথম শ্রেণির প্লেনের আসন ও থাকার জন্য হোটেলের বিশেষ কামরা।

গতকাল রোববার অ্যাপেক্স কাউন্সিলের এক সভায় এই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়। যদিও এটি কার্যকর ধরা হবে গত অক্টোবর থেকে। দীর্ঘ ৭ বছর পর নতুন করে কর্মকর্তাদের ব্যক্তিগত খরচ বেড়েছে। সবশেষ বিদেশ সফরের জন্য ৭৫০ মার্কিন ডলার ছিল।

বিসিসিআইয়ের সর্বোচ্চ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বোর্ডের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেসারার ও জয়েন্ট-সেক্রেটারি। তারা ভারতের মধ্যে কোনো সভাতে যোগ দিলে ৪০ হাজার রুপি পাবেন। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, দেশের মাটিতে সভায় যোগ দেওয়ার জন্য তাদের জন্য থাকছে বিজনেস ক্লাস প্লেনের আসন।

কাজের জন্য কোথাও ভ্রমণ করলে দিন প্রতি থাকছে ৩০ হাজার রুপি। এছাড়া দেশ বা বিদেশে থাকার জন্য তারা হোটেলের স্যুট রুম বুক দিতে পারবেন। সর্বোচ্চ কর্মকর্তা ক্যাটাগরিতে আইপিএল চেয়ারম্যানও অন্তর্ভুক্ত।

এদিকে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সি ও ইন্ডিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের দুজন প্রতিনিধি ত্রৈমাসিক সভার জন্য ৪০ হাজার রুপি ও বিদেশ ভ্রমণের জন্য ৫০০ মার্কিন ডলার পাবেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট