,

রাজধানীতে অজ্ঞাত যুবকের মৃত্যু নিয়ে রহস্য

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে যাত্রাবাড়ীর সামাদনগর দারুল উলুম মাদ্রাসার পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের পরিচয় জানা যায়নি। তার বয়স ২৫ বছর হতে পারে। তার মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) দেব কুমার বলেন, সোমবার বিকেলে খবর পেয়ে যাত্রাবাড়ী থানার সামাদনগর দারুল উলুম মাদ্রাসার পাশের একটি নির্মাণাধীন সাত তালা ভবনের নিচ থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নির্মাণাধীন ভবন থেকে পড়ে বা লাফিয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট