,

এত টাকা কোথায় পেলেন স্বরা ভাস্কর

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। মূলত পার্শ্বচরিত্রেই তাকে দেখা যায়। তবে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত নানা কর্মকাণ্ডে আলোচনায় থাকেন তিনি। বলিউডের এ অভিনেত্রী এত সম্পত্তির মালিক কীভাবে হলেন, জানলে বিস্মিত হবেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, স্বরা ভাস্কর ‘ভীরে দি ওয়েডিং’ নামের এক সিনেমায় আধুনিক ও নারীবাদী চরিত্রে অভিনয় করেছিলেন। পর্দায় তার চরিত্রটিকে হস্তমৈথুন করতে দেখা গিয়েছিল। চিত্রনাট্য অনুযায়ী, তিনি এ অভিনয় যথাযথভাবে ফুটিয়ে তোলেন। তবে এতে নিন্দার শিকার হন তিনি। স্বরাকে ‘নির্লজ্জ’, ‘গণিকা’ বলে অপমান করেন বিভিন্ন জন।

দীর্ঘদিন দিল্লির একটি নাটকের দলের সঙ্গে যুক্ত ছিলেন স্বরা। ২০০৮ সালে মুম্বাইতে আসেন। ২০০৯ সালে ‘মাধোলাল কিপ ওয়াকিং’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি। ‘তনু ওয়েড্‌স মনু রিটার্নস’ ছবি দিয়ে পরিচিতি হয় স্বরার। এ ছাড়াও ‘নীল বাট্টে সন্নাটা’, ‘আনারকলি অফ আরাহ’, এমন বেশ কয়েকটি ছবিতে নজর কেড়েছেন এ অভিনেত্রী।

তবে গত কয়েক বছরে স্বরার কোনো ছবি বা ওয়েব সিরিজ়় দর্শকমনে প্রভাব ফেলতে পারেনি। ছবি মুক্তি পাওয়ার পর দর্শক তার অভিনয় ভুলেও গেছে। কিন্তু এতে স্বরার জীবনযাত্রায় কোনো প্রভাব পড়েনি।

স্বরা ভাস্কর বিলাসবহুল জীবন কাটান। দিল্লি ও মুম্বাইয়ে তার নিজস্ব বাড়ি আছে। অভিনয়ই স্বরার আয়ের উৎস। জানা যায়, এক-একটি ছবিতে অভিনয়ের জন্য চার থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন তিনি। যেখানে বলিউডে এখনো পারিশ্রমিকের ক্ষেত্রে লিঙ্গবৈষম্য দেখা যায়, সেখানে স্বরার পারিশ্রমিক দেখে অবাক হতে পারেন।

সব মিলিয়ে স্বরার সম্পত্তির পরিমাণ ৪০ কোটি টাকা! ছবির পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও অর্থ উপার্জন করেন স্বরা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না