,

রিংকু এখন শাহরুখ কন্যারও ‘নায়ক’

news-image

স্পোর্টস ডেস্ক : একটা সময় জীবিকার জন্য ঝাড়ুদারের কাজ করতে হতো; কিন্তু ক্রিকেট তাকে ঝাড়ুদার থেকে বিশ্বে পরিচিত করেছে। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন রিংকু সিং।

গতকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রিংকুর অবিশ্বাস্য ব্যাটিংয়ে নিশ্চিত হারের ম্যাচে দাপুটে জয় পায় কেকেআর।

দলকে জয় উপহার দিতে শেষ ওভারে শেষ পাঁচ বলে টানা ৫টি ছক্কা হাঁকান রিংকু। শেষ ওভারে জয়ের জন্য কেকেআরের প্রয়োজন ছিল ২৯ রান।

শেষ পাঁচ বলে ৫টি ছক্কা হাঁকিয়ে রীতিমতো নায়ক হয়ে গেছেন রিংকু। ক্রিকেট জগতের পাশাপাশি বলিউডের তারকারাও রিংকুর ব্যাটিং দেখে মুগ্ধ। কেকেআরের মালিক শাহরুখ খান তো রিংকুকে ‘পাঠান’ই বানিয়ে দিয়েছেন।

শাহরুখ খানের ছেলেমেয়ে সুহানা খান ও আরিয়ান খান রিংকুর ব্যাটিং দেখে রীতিমতো মুগ্ধ। ভাইবোন দুজনই রিংকুর পাঁচ ছক্কার প্রতিক্রিয়া দিয়েছেন এক শব্দে। ইনস্টাগ্রামে রিংকুর ব্যাটিংয়ের ছবি দিয়ে আরিয়ান ইংরেজিতে লিখেছেন ‘বিস্ট’। যেটির বাংলা অর্থ দাঁড়ায় ‘বুনো’। যার গায়ে বুনো শক্তি আছে! একই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে শাহরুখ-কন্যা লিখেছেন ‘অবাস্তব’!

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট