,

ওয়াশিংটনে বৈঠকে বসছেন মোমেন-ব্লিঙ্কেন

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন সোমবার ওয়াশিংটনে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক হবে।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু’ নামে জাপানিজ ‘মাঙ্গা’ ফর্মে একটি কমিক বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দেশটির আসন্ন সফর বিষয়ে তিনি বলেন, ‘আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছি। দু-এক দিনের মধ্যেই সফরে যাব। করোনার কারণে যোগাযোগ কম থাকলেও আমাদের সম্পর্কের উন্নতি হয়েছে।’

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বন্ধু। একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। করোনা মহামারিতে একমাত্র দেশ হিসেবে বিনামূল্যে টিকা দিয়েছে। একইভাবে রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি মানবিক সহায়তা দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশ শুরুতে অনেক সহায়তা করলেও সম্প্রতি কমিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সফরে রোহিঙ্গা সংকট, বাণিজ্য বৃদ্ধিসহ স্বার্থসংশ্লিষ্ট অগ্রাধিকার তুলে ধরব।’

জানা গেছে, রোববার নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে যাবেন আবদুল মোমেন। সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট