,

ভারতে চার বছরে বাঘ বেড়েছে ২০০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বাঘের সংখ্যা বেড়েই চলেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রোববার এক ঘোষণায় এ তথ্য জানান। তিনি জানান, ২০১৮ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল দুই হাজার ৯৬৭ এবং ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ১৬৭। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদি কর্ণাটকের মিসুরুতে দেশটির বাঘ সংরক্ষণ প্রকল্পের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভাষণ দেন। তিনি বলেছেন, প্রকৃতি রক্ষা ভারতীয় সংস্কৃতির অংশ এবং তাই ভারত বিশ্বব্যাপী বন্যপ্রাণী সংরক্ষণে বেশ কয়েকটি মাইলফলক অর্জন করেছে।

পরিসংখ্যানের বরাত দিয়ে দেশটির আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইম জানিয়েছে, ২০০৬ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল এক হাজার ৪১১, ২০১০ সালে এক হাজার ৭০৬, ২০১৪ সালে দুই হাজার ২২৬ এবং ২০১৮ সালে দুই হাজার ৯৬৭। ২০০৬ সালের পর ভারতে বাঘের সংখ্যা ১২৪ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।

এদিন নরেন্দ্র মোদি বলেন, বিশ্বের মাত্র ২ দশমিক ৪ শতাংশ ভূমি নিয়ে ভারত বৈশ্বিক জীববৈচিত্র্যের প্রায় ৮ শতাংশ অবদান রাখে। ভারতের প্রধানমন্ত্রী আরও বলেছেন, শুধু বাঘদেরই বাঁচাতে সক্ষম হয়নি ভারত বরং এমন একটি বাস্তুতন্ত্র তৈরি করেছে যেখানে তারা বংশবিস্তার করছে।

নরেন্দ্র মোদি এদিন, দ্য ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স নামে একটি উদ্যোগের ঘোষণাও দেন। এর লক্ষ্য হিসেবে বলা হয়েছে, বিশ্বের বিড়াল গোত্রীয় ৭ ধরনের প্রাণীকে সুরক্ষা দেওয়া। এসব প্রাণী হচ্ছে, বাঘ, লেপার্ড, স্নো লেপার্ড, জাগুয়ার, পুমা ও চিতাবাঘ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট