,

পুলিশ পিটিয়ে ছাত্রলীগ নেতা কারাগারে

news-image

বরিশাল ব্যুরো ও আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুলিশ কনস্টেবল ভুদেব বিশ্বাসকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপরে পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তাররা হলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, মনির ফরিয়া ও জিয়া পাইক।

এ ঘটনায় গতকাল শনিবার রাতে আহত পুলিশ কনস্টেবল ভুদেব বিশ্বাস বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইক, জাকিরের বড় ভাই বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, একই গ্রামের জিয়াউর রহমান পাইক, জহিরুল ইসলাম পাইক, মনির পাইক, সান্টু ফকির, রুহুল ফরিয়া, বকর পাইকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে মামলা করেন।

ছাত্রলীগ নেতা জাকির বলেন, ‘ওই পুলিশ সদস্য মোটরসাইকেল দিয়ে আমাকে আঘাত করলে আমার সঙ্গে তার তর্ক বাধে। একপর্যায়ে আমার সঙ্গে থাকা লোকজন ওই পুলিশ সদস্যকে ধাক্কা দেন। এতে ওই পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন। তবে আমি ওই পুলিশ সদস্যকে মারধর করেননি।’

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলী হোসেন জানান, গতকাল সন্ধ্যায় ঘটনার পরপরই ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করা হয়। আটকদের ভুদেবের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট